বিনোদন

প্রযোজক সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির বর্তমান কমিটি ভেঙে প্রশাসক বসানো হয়েছে। এছাড়া প্রযোজক ও চিত্রনায়ক জায়েদ খানের কাজে কোনো বাঁধা নেই। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পৃথক দুটি আদেশে এসব কথা বলা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ আদেশে দেওয়া হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে জায়েদ খানের অভিযােগের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপ-সচিবকে অভিযােগের বিষয়সমূহ তদন্ত করে প্রতিবেদন প্রেরণের দায়িত্ব প্রদান করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয়।

সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন বিষয়ে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে নির্বাচনে প্রার্থী হয়ে সভাপতি খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক পদে সামসুল আলম নির্বাচিত হয়েছেন, সে বিষয়ে সত্যতা রয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযােজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ কার্যানির্বাহী পরিষদের কমিটি বাতিল করে উক্ত সমিতির কার্যক্রম সঠিকভাবে পরিচালনা এবং নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর ১০ ধারা মোতাবেক খন্দকার নূরুল হক, উপ-সচিব, বাণিজ্য মন্ত্রণালয়কে বাংলাদেশ প্রযােজক ও পরিবেশক সমিতির প্রশাসক নিয়োগ করা হলাে।

তিনি দায়িত্ব গ্রহণের ১২০ (একশত বিশ) দিনের মধ্যে সংগঠনের দৈনন্দিন কাজ পরিচালনাসহ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরপূর্বক এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এদিকে জায়েদ খানের কাজে কোনো বাঁধা নেই বলে পৃথক আদেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রযােজক সমিতির সদস্যপদ সাময়িকভাবে বাতিল করার বিষয়টি যুক্তিসঙ্গত প্রতীয়মান হয়নি। চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ের ক্ষেত্রে বাধা না দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা