বিনোদন

তরতাজা জীবন উপভোগ করছেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক : সোশাল মিডিয়ায় বোমা ফাটাতে জুড়ি নেই শ্রীলেখা মিত্রের। নতুন আরেক বোমা ফাটালেন তিনি। সেক্স ছাড়াই নাকি গ্লো করছেন। এক্সারসাইজ দিয়েই তরতাজা জীবন উপভোগ করছেন। সেক্সে তার কোনোই মন নেই। যোগার পশ্চারের সঙ্গে আন ফিল্টারড ছবি মিশিয়ে পোস্ট করে দাবি অভিনেত্রীর, ‘সেক্সারসাইজ নয় এক্সারসাইজেই গ্লো করছি।’

সেই পোস্ট দেখে বাড়ছে লাইক। সঙ্গে প্রশ্নও ঘুরছে, হঠাৎ কেন ‘সেক্সারসাইজ’, ‘এক্সারসাইজ’ নিয়ে মাথা ঘামাচ্ছেন শ্রীলেখা?

আনন্দবাজার ডিজিটালকে দেয়া মন্তব্যে শ্রীলেখা বলেন, ‘আমার ডাক্তারবাবু বলেছিলেন, যৌনতা নিয়ে আমাদের দেশে হাজার ভাবনা। কিন্তু রোজ রোজ যৌনতারও দরকার আছে। শারীরিক মিলন অবসাদ মুছিয়ে হ্যাপি হরমোনের ক্ষরণ বাড়ায়। তাই যৌনতার পর মানুষ অনেকটাই রিল্যাক্স হন।

একই উপকার মেলে নিয়মিত শরীরচর্চা করলেও। আমি চেষ্টা করি নিয়মিত ঘণ্টাখানেক কি দেড়েক যোগাভ্যাসের। তার জন্যই এখনও ঝলমলে, সতেজ আছি। এই কথাটাই বলতে চেয়েছি।’

সেক্সে কোনো আগ্রহ নেই অভিনেত্রীর। তার দাবি, তিনি মানুষের সঙ্গে দূরত্ব বাড়িয়ে কাছে টেনে নিয়েছেন সারমেয় পোষ্যদের। পার্টি করেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বায়নাক্কা বেড়েছে। চাওয়ার ধরনও বদলেছে। সেই সব চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়া সবার পক্ষে সম্ভব নয়। তিনি বিবাহিত পুরুষের সঙ্গেও প্রেম করবেন না। সব মিলিয়ে ‘সেক্সারসাইজ’ সত্যিই নেই তিনি।

একই সঙ্গে শ্রীলেখা খুশি, স্বজনপোষণ নিয়ে মুখ খোলার জন্য। এতে নাকি অনেকের মুখোশ খুলে গিয়েছে। জানালেন, ‘ভাগ্যিস কথাগুলো বলেছিলাম! অনেক অবাঞ্ছিতরা সরে গিয়েছেন। আমার চারপাশে এখন যাঁরা আছেন তাঁরা সাচ্চা। ফলে, চারপাশে শুধুই পজিটিভ ভাইবস।’

সেই ইতিবাচক মন নিয়েই গোটা নভেম্বর শ্রীলেখা ব্যস্ত থাকবেন ওয়েব সিরিজের শুটিংয়ে। তার পর হাত দেবেন তার প্রাথমিক স্তরের চিত্রনাট্য ঘষামাজা করতে। পুজোর আগে গিয়েছিলেন সুন্দরবন। সেখানে ত্রাণ বিলির পাশাপাশি পড়ালেন স্থানীয় ছেলেপুলেদের। ‘খুব ভাল লাগল এই কাজ করে। রিফ্রেশ হলাম। সুযোগ পেলে আবার আসব’- জানাতে ভুললেন না তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা