ছবি: সংগৃহীত
বিনোদন

শ্রীলেখার গরম বার্তা

বিনোদন ডেস্ক : প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন সবাই। পশ্চিমবঙ্গই যেন এক উতপ্ত কড়াই। কিছু জেলায় ৪৩ ডিগ্রি ছাড়িয়ে গেছে। আবার কিছু জায়গায় ৪০ এর কোঠা পার করেছে। সবাই এখন বৃষ্টির জন্য দিন গুনছে। এই গরমে কিছুটা গরম বার্তাই দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

আরও পড়ুন : তৃণমূলের পতাকা তুলে নিলেন কৌশানী

সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, মানুষ যদি দিনের পর দিন গাছ কেটে, ফ্ল্যাট বানিয়ে, প্রকৃতির অযত্ন করতেই থাকে তাহলে তো এই দিন দেখতেই হবে। গরম তো পড়বেই।

সেই সাথে বৈশাখবরণ গান নিয়েও কিছুটা টিপ্পনি কাটেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : নিজেকে বিক্রি করতে হবে!

শ্রীলেখা কটাক্ষের সুরে লিখেছেন, গরম গরম বলে এখন কমপ্লেন করলে তো হবে না। একটা ফ্ল্যাট থাকা সত্ত্বেও আরও ৩/৪ টে ফ্ল্যাট করো, ইনভেস্টমেন্ট বাড়াও। আরও গাছ কাটো। প্রকৃতির সাথে ফাজলামি করলে প্রকৃতি ছেড়ে দেবে? এবার নাও এসো হে বৈশাখ এসো এসো গান গাও আর ভোগো।

বরাবরই স্পষ্টবাদী হিসেবে পরিচিত শ্রীলেখা কখনো সরকারের কোনো কাজ নিয়ে, কখনো পশুদের ওপর নির্যাতন নিয়ে, আবার কখনো অন্য কিছু নিয়ে সরব হয়েছেন। এবার তিনি সরব হলেন বর্তমান আবহাওয়া নিয়ে।

আরও পড়ুন : প্রকাশ্যে লোকালের প্রথম গান

অবশ্য তার সাথে একমত পোষণ করেছেন সহকর্মীরাও। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘একদম।’

বাদ যাননি পরিচালক পারমিতা মুন্সিও। তিনিও সমর্থন জানান। খরাজ মুখোপাধ্যায় অভিনেত্রীর এই পোস্টে হাসির স্টিকার পোস্ট করেন।

আরও পড়ুন : মা হচ্ছেন ইলিয়ানা ডি ক্রুজ!

উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ দুইয়েরই কম বেশি একই অবস্থা। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে। ইতোমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আপাতত অনলাইন ক্লাস চলছে। তাপপ্রবাহ চলছে কম বেশি সব জেলাতেই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা