ছবি: সংগৃহীত
বিনোদন

তৃণমূলের পতাকা তুলে নিলেন কৌশানী

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবার তৃণমূলে যোগ দিয়েছিলেন। একই সাথে যোগ দিলেন ইম্পার প্রধান পিয়া সেনগুপ্ত।

আরও পড়ুন : রোজা রেখে কেক খেলেন অনন্ত জলিল!

এদিন তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন পিয়া সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়।

লোকসভা নির্বাচনের পরই টলিউডের অনেকেই বিজেপিতে যোগ দেন। বিধানসভা নির্বাচনের আগে দলে শিল্পীদের পাল্লা ভারী করতে শুরু করল তৃণমূল।

আরও পড়ুন : বায়তুল মোকাররমের মার্কেটে আগুন

কৌশানী জানান, এখন যা টালমাটাল অবস্থা, আমার মনে হল এটাই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়। ছোট থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। আমার গোটা পরিবার তৃণমূল দলটিকেই অনুসরণ করে।

তাই তৃণমূলে মুখ্যমন্ত্রীর উন্নয়নের যজ্ঞে সামিল হওয়া আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আমি চাই, আমায় দেখে অনেক তরুণ-তরুণী অনুপ্রাণিত হোক, তারাও এগিয়ে আসুক।

আরও পড়ুন : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে

তিনি আরও বলেন, ‌আমার প্রথম ছবি ‘‌পারব না আমি ছাড়তে তোকে’‌। মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়তে পারব না আমি। অভিনেত্রী হিসেবে আমি যতটুকু পেরেছি সাধারণ মানুষের জন্য কাজ করেছি। দলের সাথে যুক্ত হয়ে আমি আরও মানুষের জন্য কাজ করতে চাই।

এদিন পিয়া সেনগুপ্ত তৃণমূলের পতাকা হাতে নিয়ে বলেন, ‌মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও তাঁর সবার পাশে থাকাকে দেখে আজ তৃণমূলে যোগ দিলাম। সমস্ত কর্মীদের সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

আরও পড়ুন : আকাশপথে চাপ বাড়বে ১৯ এপ্রিল

তিনি আরও বলেন, তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার অঙ্গীকার আমার রইল। তার জন্য আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি লড়াই করব।

খবর : হিন্দুস্থান টাইমস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা