বিনোদন

ধর্ষণ ও খুন হওয়ার ভয় করতেন আমিশা পাটেল

বিনোদন ডেস্ক : বিহারে ভোট প্রচারে গিয়ে ধর্ষণের শিকার হতে পারতেন তিনি। এমনকি, খুন হয়ে যাওয়ারও আশঙ্কা করেছিলেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ভারতীয় অভিনেত্রী আমিশা পাটেল। এলজেপি প্রার্থী প্রকাশ চন্দ্রের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেছেন।

আমিশা বিহার থেকে মুম্বাইতে ফেরার পরই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানেই ভোট প্রচারে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিতে শোনা যায় আমিশাকে। এরপর ইন্ডিয়া টুডে-কে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী ঘটনার কথা স্বীকার করেন।

তিনি বলেন, আমাকে ধর্ষণ করে খুন করা হতে পারে, এমন আশঙ্কাও করছিলাম। নিরাপদে ওখান থেকে বেরিয়ে আসার জন্য যা বলা হয়েছে, চুপচাপ করে গিয়েছি। আমার সঙ্গে যারা ছিল, তাদের নিয়েও আশঙ্কা করছিলাম। তাই মুম্বাই না পৌঁছানো পর্যন্ত মুখ বন্ধ করে ছিলাম।”

আমিশার অভিযোগ, মুম্বাইতে ফেরার পরও তাকে ফোনে এবং মেসেজে হুমকি দিচ্ছেন ওই এলজেপি প্রার্থী। তার সম্পর্কে ভাল কথা বলার জন্যই এলজেপি প্রার্থী চাপ দিচ্ছেন বলে অভিযোগ আমিশার।

তিনি আরও বলেন, “মুম্বাইতে পৌঁছনোর পর আমি ঠিক করি যে পুরো ঘটনা সবাইকে জানানো প্রয়োজন। আমায় ধর্ষণ করে হয়তো খুন করে ফেলত। সর্বক্ষণ প্রকাশ চন্দ্রের লোকজন আমার গাড়ি ঘিরে রাখতো। ওর কথা মতো কাজ না করলে আমার গাড়ি নড়তে দেয়া হতো না। উনি আমায় বন্দি করে রেখে আমার জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলেন। এটাই ওনার কাজ করার ধরন।”

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন এলজেপি প্রার্থী প্রকাশ চন্দ্র। তিনি বলেন, “জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদবের থেকে টাকা নিয়ে এমন অভিযোগ করছেন আমিশা। আমিশার নিরাপত্তার জন্য সবরকম বন্দোবস্ত করা হয়েছিলো। নিজের এক আত্মীয়ই আমিশাকে তার ভোট প্রচারে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা