ছবি: সংগৃহিত
অপরাধ

আদাবরে প্রেমিকাকে আটকে ধর্ষণ-হত্যার অভিযোগ

সান নিউজ ডেস্ক

ঢাকার আদাবরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে চারদিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নামীম আশরাফ মনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. মনিরুজ্জামানের আদালতে ভুক্তভোগীর বড় বোন রাজিয়া সুলতানা এই মামলা করেন।

বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিচারক অভিযোগের বিষয়ে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার আসামি নামীম আশরাফ মনি ছাড়াও তার বাবা আশরাফউদ্দিন ও মা শাহনাজ বেগমকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, মেকআপ আর্টিস্ট সাদিয়া ইয়াসফিয়ার (২৪) সঙ্গে ফটোগ্রাফার নামীম আশরাফের (৩৭) পরিচয় হয় ২০২৪ সালে একটি অনুষ্ঠানের শুটিংয়ে, যা পরে প্রেমের সম্পর্কে গড়ায়। উভয় পরিবার সম্পর্কের বিষয়ে জানত এবং গত ৬ জুন সাদিয়ার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে আসামিদের বাসায় গেলে নামীমের বাবা-মা তা প্রত্যাখ্যান করেন এবং হুমকি দেন।

অভিযোগে বলা হয়, গত ১০ জুন রাতে নামীম সাদিয়াকে ডেকে নিয়ে আদাবরের নিজের ফটো স্টুডিওতে নিয়ে যান এবং বান্ধবীর বাসায় থাকার কথা পরিবারকে জানাতে বাধ্য করেন। এরপর ১০ থেকে ১৪ জুন পর্যন্ত সাদিয়াকে আটকে রেখে ধর্ষণ করেন এবং ১৪ জুন হত্যা করেন বলে অভিযোগ। পরে নিজেকে বাঁচাতে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার চালান নামীম। পুলিশের সুরতহাল প্রতিবেদনে সাদিয়ার শরীরে আঘাত ও ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন বাদী। এসব অভিযোগের ভিত্তিতে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা