বিনোদন

ইউটিউবে কণার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। তার গাওয়া অনেক গানই কোটি ভিউয়ের তালিকায় নাম লিখিয়েছে। ‘দিল দিল’ এরমধ্যে অতিক্রম করেছে সাত কোটি আর ‘ওহে শ্যাম’ পাঁচ কোটি। দুটোই সিনেমার গান।

বিপরীতে এবারই প্রথম চার কোটি ভিউ অতিক্রম হলো তার গাওয়া কোনও আধুনিক গান। ২৭ অক্টোবর কণার গাওয়া ‘ইচ্ছেগুলো’ গানচিত্রটি এই মাইলফলক অতিক্রম করে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

সিএমভি’র প্রযোজনায় শরীফ আল দীনের কথায় নাজির মাহমুদের সুরে এই গানচিত্রটি প্রকাশ পেয়েছিল ২০১৭ সালে।

চার কোটি ভিউ পার করা প্রসঙ্গে কণা বলেন, গানটি বেশ সফট আর রোমান্টিক। যে গানগুলোর কদর আমাদের এখানে সচরাচর খুব একটা দেখা যায় না। এটি আমারও অসম্ভব পছন্দের একটা গান। তবে ভাবিনি, অন্যরাও এভাবে পছন্দ করবেন। এটা আমাদের সংগীতাঙ্গনের জন্য শুভ লক্ষণ বলেই মনে করি। তা না হলে, এই গান হিট হতো না। আমি কৃতজ্ঞ শ্রোতা, দর্শক এবং গানটি সৃষ্টির সঙ্গে জড়িত প্রতিটি মানুষের প্রতি। এমন গান আরও করতে চাই।

গানটির ভিডিওতে মডেল হয়েছেন আজহার ও তাসনুভা তিশা। নির্মাণ করেছেন একে পরাগ। কণ্ঠশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন কণাও।

এদিকে করোনাকালের ভয়কে জয় করে সাত মাস পর সম্প্রতি স্টেজ শো আর রেকর্ডিং-ও শুরু করেছেন কণা। তবে সেটা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা