বিনোদন

রূপ বদলে চমক নিয়ে আসছে ব্যাট ওম্যান

বিনোদন ডেস্ক : এবার খানিকটা রূপ বদলে ফেললেন ‘ব্যাট ওম্যান’। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যনেল সিডাব্লু জ্যাভিয়া লেসলির সেই পরিবর্তন হয়ে যাওয়া প্রথম আউটলুক প্রকাশ করেছে। সে লুক বেশ চমকে দিয়েছে এই কমিক চরিত্রটির ভক্তদের। এখানে দেখা গেছে ‘বাদুড় মানবী’র নতুন স্যুট। এ স্যুটে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করা গেল।

লেসলি তার চুলগুলোকে প্রাকৃতিকভাবে কোকড়া করেছেন। যদিও অনেক দিন আগেই এক সাক্ষাৎকারকেলে লেসলি জানিয়েছিলেন, তিনি ‘ব্যাট ওম্যান’- এর লুকের জন্য নিজের কোকড়া চুলকে প্রাধান্য দিতে চান। কোনো ক্যামিকেল ব্যবহার করে নয়, প্রাকৃতিকভাবেই নিজের চুল তৈরি করতে চান।

পরিবর্তন নিয়ে আসা হয়েছে ‘ব্যাট ওম্যান’-এর হাতের লাল গন্টলেটেও। সেখানে একটি ছোট বুট যুক্ত করা হয়েছে। তবে নতুন এই লুকে লেসলিকে দেখার অপেক্ষার অবসান এখনই হচ্ছে না। এর জন্য অপেক্ষা করতে হবে তৃতীয় এপিসোড পর্যন্ত।

নতুন এই আউটলুকের ব্যাপারে লেসলি জানান, ‘আমি আত্যন্ত খুশি এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল কমিক বইয়ের একটি কাল্পনিক চরিত্রে অভিনয় করার। সব মিলিয়ে আমি আত্যন্ত আনন্দিত। নতুন এই অউটলুকের ব্যাপারে আমি বেশ কয়েকবার কাস্টিউম ডিজাইনারের সঙ্গে কথা বলেছি। আমি আসলে চেয়েছিলাম র্যায়ানের থেকে কিছুটা ব্যতিক্রম লুক নিয়ে আসতে। সেটা করতে পেরেছি। আশা করছি ফ্যানদের মন জয় করবে লুকটি।’

প্রসঙ্গত, জ্যাভিয়া লেসলি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রথম কৃষ্ণাঙ্গ মেয়ে যিনি কমিক বুকের কাল্পনিক চরিত্রে অভিনয় করছেন। এর আগে প্রথম পুরুষ কৃষ্ণাঙ্গ হিসেবে চ্যাডউইক বোসম্যান ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় সুপারহিরো চরিত্রে অভিনয় করেছেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা