না ফেরার দেশে অভিনেতা আজিজুর রহমান
বিনোদন

না ফেরার দেশে অভিনেতা আজিজুর রহমান

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেতা এস এম আজিজুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৪টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আজিজুর রহমানের ছেলে সাংবাদিক এসএম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ফেসবুকে লেখেন, আল্লাহ মহান। তার সব সিদ্ধান্তে সব সময়ই আমার আস্থা ও বিশ্বাস ছিল, আছে, থাকবে। আমার বাবা এস এম আজিজুর রহমানকে ফজরের ওয়াক্তে পবিত্র সময়ে আল্লাহ তার নিজের কাছে নিয়ে গেছেন। তিনি আমাদের কোনো কিছুই বুঝতে না দিয়ে ঘুমের মধ্যে শান্তির মৃত্যু পেয়েছেন।

এসএম আতিকুর রহমান আরও লেখেন, আমার বাবা একজন সজ্জন সদালাপী হাসিখুশি মানুষ ছিলেন। তারপরও যদি কোনো কারণে কোনো সময় তিনি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, তবে তার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আপনারা মনে কোনো কষ্ট-দুঃখ রাখবেন না। তাকে মাফ করে দেবেন।

তিনি জানান, বাদ জোহর জানাজা শেষে নাটোরের বাগাতীপাড়ায় তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় আরেকবার জানাজা শেষে আজিজুর রহমানের ইচ্ছা অনুযায়ী তার বাবার কবরের পাশে তাকে চিরশায়িত করা হবে।

আজিজুর রহমান ছোট পর্দার বেশ পরিচিত মুখ। নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতেন তিনি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তেও তাকে দেখা গেছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আজিজুর রহমান। যে কারণে বেশ কিছুদিন ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন।

সান নিউজ/বিএম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা