পাঁচ শর্তে জামিন পেলেন রিয়া চক্রবর্তী
বিনোদন

পাঁচ শর্তে জামিন পেলেন রিয়া চক্রবর্তী

বিনোদন ডেস্ক :

প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিন পেলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তকে নিয়মিত মাদক দেয়া এবং মাদক চক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে গত ৯ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সেদিন থেকেই তিনি জেলে ছিলেন। এর আগে দুই দফায় রিয়া জামিনের আবেদন করলেও তার আবেদন মঞ্জুর করেননি আদালত। অবশেষে বুধবার বম্বে হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন।

তবে পাঁচটি শর্ত আরোপ করা হয়েছে এই বাঙালি অভিনেত্রীর উপর। প্রথমত, রিয়াকে এক লাখ টাকার বন্ড দিতে হবে। দ্বিতীয়, আগামী ১০ দিন তাকে নিকটস্থ থানায় হাজিরা দিতে হবে। তৃতীয়, কোনো সাক্ষীর সঙ্গে দেখা করতে পারবেন না। চতুর্থ, তার পাসপোর্ট জমা রাখতে হবে এবং পঞ্চম, আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না। এই শর্তগুলো রিয়াকে অবশ্যই মেনে চলতে হবে। তবে এদিন রিয়া জামিন পেলেও তার ভাই শৌভিক চক্রবর্তীর আর্জি খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট। তাই তাকে আপাতত জেলেই কাটাতে হবে। রিয়াকে গ্রেপ্তারের দুদিন আগে শৌভিককে গ্রেপ্তার করে এনসিবি।

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। শুরুতে এই মৃত্যু মামলার তদন্তভার ছিল মুম্বাই পুলিশের হাতে। কিন্তু তাদের উপর আস্থাহীনতার কারণে সিবিআই তদন্তের দাবি জানায় সুশান্তের পরিবার। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই। এর পরই অভিনেতার ‍মৃত্যুতে মাদকের বিষয়টি উঠে আসে। ফলে আলাদা করে তদন্তে নামে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনিসিবি)। সেই জালে ধরা পড়েন রিয়া ও তার ছোট ভাই শৌভিক। এছাড়া রিয়ার বিরুদ্ধে সুশান্তের টাকা নয়ছয় করার অভিযোগটি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

ডিজিটাল লেনদেন ফ্রি করলেই মিলবে জাল ও ছেঁড়া নোটের ভোগান্তি থেকে মুক্তি

রাজধানীর একটি নামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে পাশের দোকানে কেনাকাটা কর...

সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

দীর্ঘ অপেক্ষা, হিসাব-নিকাশ ও সমীকরণের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ...

হরমুজের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে ট্রাম্পের দাবি

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা