বিনোদন

অবশেষে জামিন পেলেন রিয়া

বিনোদন ডেস্ক : অবশেষে মাদক মামলায় জামিন পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বুধবার (৭ অক্টোবর) সকালে মুম্বাই হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। গ্রেফতারের এক মাস পর জামিনে ছাড়া পেলেন তিনি। তবে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আর্জি খারিজ হয়ে গেছে আদালতে।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহে অভিযুক্ত আবদুল বাসিত পরিহারের জামিনের আর্জিও খারিজ হয়। তবে সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্ত এবং পরিচারক তথা সহায়ক স্যামুয়েল মিরান্ডারও জামিন হয়েছে। তাদের প্রত্যেককে জামিনের জন্য ৫০ হাজার টাকা দিতে হবে। তাঁদের বিরুদ্ধেও অভিযোগ, সুশান্তের জন্য গাঁজার ব্যবস্থা করতেন।

এদিন ১ লাখ রুপির বন্ডে আদালতে জামিন পান রিয়া। তবে জামিন পেলেও আগামী ১০ দিন থানায় হাজিরা দিতে হবে তাকে। থানায় জমা রাখতে হবে পাসপোর্টও। গ্রেটার মুম্বাইয়ের বাইরে যেতে গেলে থানা থেকে অনুমতি নিতে হবে তাকে। দেশের বাইরে যেতে অনুমতি নিতে হবে আদালতের।

মঙ্গলবার (৬ অক্টোবর) মাদক মামলা সংক্রান্ত বিশেষ আদালত (এনডিপিএস) রিয়ার জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে ২০ অক্টোবর পর্যন্ত করেছিল।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল সুশান্তের চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীকে। তাকে গ্রেফতার করার পর ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। গ্রেফতার হওয়ার পর তাকে ডাক্তারি পরীক্ষা এবং কোভিড টেস্টের জন্যে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের সিওন হাসপাতালে। সেই রাতে এনসিবি-র হেফাজতেই রাখা হয়েছিল তাকে। পরদিন স্থানান্তরিত করা হয় বাইকুলা জেলে। যদিও জামিন চেয়েছিলেন রিয়া, তবে তা মঞ্জুর হয়নি। রিয়া তার জামিন আবেদনে লিখেছিলেন তাকে জোর করে বয়ানে সই করা হয়েছে। তার মুখে এমন কথা বসানো হয়েছে যা তিনি বলেননি।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

গণভোট নিয়ে বিভ্রান্তি, সিদ্ধান্ত নেবে সংসদ: তথ্যমন্ত্রী

গণভোট নিয়ে একটি মহল বিভ্রান্তিকর ব্যাখ্যা দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

সাকিবের মাগুরার বাড়িতে হামলা, নিরাপত্তা জোরদার

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হ...

জবি ক্যাম্পাসে অনির্দিষ্টকালের সভা-সমাবেশ নিষিদ্ধ

সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি এড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প...

বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলেন জয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা