বিনোদন

রাজকীয় আয়োজনে হবে নায়িকা কাজলের বিয়ে

বিনোদন ডেস্ক:

একাধিক বলিউড সিনেমা করলেও বেশি দাপট দেখিয়েছেন দক্ষিণী সিনেমায়। ‘কিউ... হো গ্যায়া না’- দিয়ে মুম্বাইয়ে হাতেখড়ি। তামিল, তেলেগু ছবির অন্যতম হিট নায়িকা মুম্বাইয়ের সুন্দরী কাজল আগারওয়াল। গত বছর থেকেই তার বিয়ে নিয়ে গুঞ্জনের শেষ নেই। এবার বিষয়টির সত্যতা পাওয়া গেল। করোনার মধ্যেই রাজকীয় আয়োজনে শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, এরই মধ্যে বাগদান সেরে ফেলেছেন কাজল। পাত্র সেই ব্যবসায়ী গৌতম কিছলু। যার সঙ্গে বেশ কয়েকবার তার বিয়ের গুঞ্জন ছড়িয়েছে।

অবশেষে তার সঙ্গেই ঘর বাঁধবেন ‘সিংঘাম’খ্যাত কাজল। এরই মধ্যে তাদের বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এবার বড় আয়োজনে তারা বিয়ের কাজটিও সেরে ফেলতে যাচ্ছেন শিগগিরই। জানা গেছে, করোনাভাইরাসের মধ্যেই রাজকীয় আয়োজন করা হবে বিয়েতে। দুই দিনব্যাপী চলবে অনুষ্ঠান। মুম্বাইয়ের কোনো এক ফাইভ স্টার হোটেলে। বন্ধুসহ ঘনিষ্ঠজনদের আমন্ত্রণ থাকবে এখানে। কাজলের হবু বর গৌতম একজন সফল উদ্যোক্তা। তার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটি ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

বিয়ে করলেই পাবেন ৫ লাখ, মানতে হবে যেসব শর্ত

আন্তঃজাতীয় বিয়েকে উৎসাহিত করতে আর্থিক সহায়তা দিচ্ছে ভারত সরকার। বর্ণপ্রথা ও স...

অভিবাসন দমন অভিযানে হাজার হাজার ভিসা বাতিল, মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে এক লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র...

মোবাইল ব্যাংকিংয়ে কড়া নজরদারি, লেনদেনে মিলবে প্রেরক-গ্রহীতার তথ্য

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএসের মাধ্যমে অর্থ লেনদেনকে আরও নিরাপদ কর...

প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি একাদশে যারা

ক্লাবের জনপ্রিয়তা, তারকাখ্যাতি ও অর্থের ঝনঝনানিতে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের...

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা