বিনোদন

আরিফিন শুভ’র বাসায় রহস্যময় ব্রিফকেস, কি আছে তাতে!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। দীর্ঘদিন ধরেই তিনি চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন। ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’ এর মত সফল সিনেমা দিয়েছেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে। অপেক্ষায় আছেন বিগ বাজেটে নির্মিত ‘মিশন এক্সট্রিম’ ছবির মুক্তির। এই সিনেমার জন্য সম্প্রতি নিজের শারীরিক গঠন পরিবর্তন করে ইতিমধ্যে বেশ আলোচনায়ও আছেন তিনি।

বরাবরের মত এবারও তার ভক্তরা প্রত্যাশা করছেন পুলিশি অ্যাকশানের এই সিনেমা দিয়ে আগের সাফল্যগুলোকে ছাড়িয়ে যাবেন শুভ।

এদিকে গতকাল ৫ অক্টোবর তার বাসায় এক অদ্ভুত রহস্যময় এক ব্রিফকেস কে বা কাহারা পৌছে দিয়ে যায়। কিন্তু কারা পাঠিয়েছে আর কেনইবা পাঠিয়েছে সেটা নিয়ে তিনি রীতিমত বিব্রত। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন শুভ।

গতকাল সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রহস্যময় ব্রিফকেসটির ছবি দিয়ে শুভ লিখেছেন, ‘.... এরপর কি? অদ্ভুত এই ব্রিফকেসটা আমাকে পাঠানোর মানেটাই বা কি? কে পাঠালো, কারা পাঠালো, কেন পাঠালো? জানতে চাই!’

ফেসবুকে ব্রিফকেসটির ব্যাপারে জানতে চাইলে তার ভক্ত অনুরাগীরাও বিস্ময় প্রকাশ করেছেন। তারা নানা রকম পরামর্শও দিচ্ছেন। কেউ বলছেন পুলিশের সহায়তা নিতে। একজন আবার মজা করে মন্তব্য লিখেছেন, ‘তাড়াতাড়ি বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হোক। আরে না আপনি নিজেই তো হিরো খুলে দেখেন, হিরোদের ভয় পেলে চলে।’

কেউ আবার দাবি করেছেন এটি সিনেমার প্রচারের জন্য কোনো কৌশল। কিন্তু আরিফিন শুভ’ও এ ব্রিফকেস নিয়ে রহস্য ভাঙলেন না।

প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আহারে’। এ সিনেমার জন্য ৯৪ কেজি ওজন হয়েছিলো তার। পরবর্তীতে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য তিনি নিজেকে ফিট করেছেন অক্লান্ত পরিশ্রমে।

ওজন কমিয়ে সিক্স প্যাক বানিয়ে ফিরেছেন তিনি। গত ১৭ সেপ্টেম্বর রাতে আরিফিন শুভ নিজেকে বদলে ফেলার সেই গল্প জানান এক ভিডিওর মাধ্যমে। সেটি প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ২৭তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।...

ফারাক্কা চুক্তি নবায়নে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি ভারতের কাছ থেকে পানির ন্যায্য হ...

টিভিতে আজ যত খেলা

বাংলাদেশের এইচপি দল ও মালয়েশিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ। এছাড়া দ্য হানড...

বাবার শেষ বিদায়ে মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নিয়েছেন...

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা