বিনোদন

এবার খল চরিত্রে আসছেন আফরান নিশো

বিনোদন ডেস্ক : সত্য ঘটনা অবলম্বনে ‘ছুঁয়ে দিলে মন’খ্যাত পরিচালক শিহাব শাহীন নির্মাণ করছেন ক্রাইম থ্রিলার ‘মরীচিকা’। প্রায় ১৮ বছর আগে এক জনপ্রিয় মডেলের রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে এটি নির্মিত হতে যাচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এখানে জনপ্রিয় অভিনেতা জোভানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

পুলিশ অফিসারের চরিত্রে থাকা চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে ‘মরীচিকা’-তে দেখা যাবে ফারজানা রিক্তাকে। এরইমধ্যে পরিচালক, কাস্টিং, গল্পের আভাসে বেশ আলোচনায় এসেছে ওয়েব সিরিজটি।

এবার জানা গেল নতুন চমক। ‘মরীচিকা’-য় প্রধান খল চরিত্রে দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা আফরার নিশোকে। অফিসিয়ালি বিষয়টি নিয়ে মুখ খুলেননি পরিচালক ও অভিনেতা। তবে এ সিরিজ সংশ্লিষ্ট বেশ কিছু সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গেল কয়েকদিন ধরেই করোনার বিধি নিষেধ মেনে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে সিরিজটির চিত্রায়ণ শুরু হয়েছে। সিয়াম ও রিক্তা শুটিংয়ে অংশ নিলেও জোভান-মাহি যোগ দেবেন খুব শিগগিরই। তবে তাদের আগেই আজ সোমবার (৫ অক্টোবর) থেকে শুটিং শুরু করবেন আফরান নিশো।

এই বিষয়ে জানতে শিহাব শাহীন গণমাধ্যমে বলেন, ‘আপাতত কাজটি শেষ করতে চাইছি। এ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না বলে দুঃখিত। সময়মতো প্রযোজনা সংস্থাই আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবে।’

বিগ বাজেটের ‘মরীচিকা’ ওয়েব সিরিজটি খুব শিগগিরই ওটিটি প্লাটফর্ম ‘চড়কি’ তে মুক্তি পাবে বলে জানা যায়।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা