বিনোদন

ছবি শেয়ার করে ফের আলোচনায় শাহরুখ কন্যা

বিনোদন ডেস্ক : আবারও নতুন ছবি শেয়ার করলেন শাহরুখ কন্যা সুহানা খান। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওই ছবি শেয়ার করতেই তা সাথে সাথে ভাইরাল হয়ে যায়। যেখানে কালো রঙের টপের সঙ্গের আকাশি রঙের শর্টস পরতে দেখা যায় শাহরুখ-কন্যাকে। সুহানার ওই ছবি প্রকাশ্যে আসতেই তার ভাক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) শাহরুখ কন্যা সুহানা খান তার নিজের ইন্সটাগ্রাম একাউন্টে ওই ছবি পোষ্ট করেন।

সম্প্রতি গায়ের রঙ নিয়ে মন্তব্য করেন সুহানা খান। যেখানে তিনি অভিযোগ করেন, গায়ের রঙের জন্য অনেক ছোট বয়সেই তাকে 'কালা, কালি' বলে সম্মোধন করা হত। ছোট থেকেই ওইসব সম্মোধন শুনতে শুনতে তিনি অভ্যস্ত হয়ে পড়েন বলে জানান সুহানা।

তবে এবার সময় এসেছে, গায়ের রং নিয়ে কটাক্ষ করা বন্ধ হোক বলে জোর গলায় দাবি করেন সুহানা। শাহরুখ-কন্যার পর বর্ণ বিদ্বেষ নিয়ে মন্তব্য করেন মডেল অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তিনি বলেন, তাঁর গায়ের রং শ্যাম বর্ণ এবং তাতে তিনি খুশি বলেও জানান চিত্রাঙ্গদা।

এদিকে শাহরুখ-কন্যার বর্ণ বিদ্বেষ নিয়ে মন্তব্যের পর তাকেই পালটা কটাক্ষ করা হয়। শাহরুখ যখন ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করেন, তখন কেন সুহানার কিছু মনে থাকে না! 'ফর্সা মানেই সুন্দর', এমন ক্রিমের বিজ্ঞাপনের সঙ্গে শাহরুখ কেন চুক্তিবদ্ধ হয়েছেন বলেও প্রশ্ন তোলেন অনেকে।

শুধু তাই নয়, বর্ণ বিদ্বেষ যদি বন্ধ করতে হয়, তাহলে সুহানার নিজের ঘর থেকেই তা শুরু করা উচিত বলেও মত প্রকাশ করেন অনেকে। যদিও বিষয়টি নিয়ে পালটা মুখ খোলেননি শাহরুখ বা সুহানা, কেউই।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা