এখনই জেমস বন্ড নয় : ড্যানিয়েল ক্রেগ
বিনোদন

এখনই জেমস বন্ড নয় : ড্যানিয়েল ক্রেগ

বিনোদন ডেস্ক:

জেমস বন্ড সিরিজের আসন্ন কিস্তি দিয়ে শেষ হচ্ছে ড্যানিয়েল ক্রেইগের জার্নি। আর তাকে দেখা যাবে না তুমুল জনপ্রিয় এই স্পাইয়ের চরিত্রে। তার সর্বশেষ অভিনীত জেমস বন্ডের সিনেমা 'নো টাইম টু ডাই'।এটি মুক্তির তারিখ পেছানো হয়েছে। আর এ নিয়ে চলছে সমালোচনার। তার জবাব দিতে এগিয়ে এলেন জ ড্যানিয়েল ক্রেইগ।

দ্য টু নাইট শোতে 'জেমস ডে' উপলক্ষে জিমি ফ্যলনের উপস্থাপনায় দেখা মিলেছিল ড্যানিয়েল ক্রেইগের। ১৯৬২ সালে বন্ড সিরিজ শুরু হওয়ার পর থেকেই প্রতিবছর ৫ অক্টোবরকে জেমস ডে বলা হয়ে থাকে। অনুষ্ঠানটিতে ড্যানিয়েল ক্রেইগ বলেন, 'আমরা সিনেমা হলে দর্শকদের তখনই আনতে চাই যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। এইসময় সিনেমা হলে যেতে দর্শকরা ভয় পায়। কারণ পুরো পৃথিবীজুড়ে সংক্রমণ এখনো একেবারে নিম্নমুখী হয়ে যায়নি।

তাই আমাদের সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য বর্তমান সময়কে উপযুক্ত বলে মনে হচ্ছে না। আমি বলতে চাই, এখন জেমস বন্ড দেখার উপযুক্ত সময় নয়। তাই আসন্ন ২০২১ সালের ২ এপ্রিলকেই আমি আমাদের দিন বলে ঘোষণা করতে চাই।' উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ছিল 'নো টাইম টু ডাই'। তবে করোনার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে মুক্তির তারিখ। সিনেমাটির ফ্রাঞ্চাইজির এই সিদ্ধান্তে সমালোচনা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ নানা দেশের সিনেমা সমালোচকরা।

অনেকের মতে জেমস বন্ড সিরিজের এই সিদ্ধান্ত সিনেমা জগতের জন্য আত্মহত্যার শামিল। ইতিমধ্যে প্রেক্ষাগৃহ সিনেমা না থাকার কারণে যুক্তরাজ্যসহ নানা দেশে বন্ধ হতে যাচ্ছে দুই শতাধিকের উপরে সিনেমা হল। এসময় জেমস বন্ডকে দরকার ছিলো বলে মনে করছেন তারা।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা