বিনোদন

হিটলারের চরিত্রে থাকছেন না মিস্টার বিন

বিনোদন ডেস্ক : ‘পিকি ব্লাইন্ডার্স’ ভক্তদের জন্য মন খারাপের খবর দিয়ে শেষ হলো সিজন ছয়ের শুটিং। এ পর্বে এ রোয়ান অ্যাটকিনসনের অন্তর্ভুক্তির কথা শোনা গিয়েছিল।

সেখানে এডলফ হিটলারের ভূমিকায় দেখা যাবে বলে খবর প্রকাশ করেছিলো হলিউডভিত্তিক গণমাধ্যমগুলো। তবে এখন নিশ্চিত হওয়া গেলো, এ চরিত্রটি করছেন না মিস্টার বিন খ্যাত জনপ্রিয় এই অভিনেতা।

করোনার সময়ে দীর্ঘ বিরতির পর আবারো ‘পিকি ব্লাইন্ডর্স’- এর শুটিংয়ের ফেরার তোরজোর যখন শুরু। তখন ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে আসন্ন সিরিজে জার্মান স্বৈরশাসক হিটলারের ভূমিকায় দেখা যেতে পারে রোয়ানকে। শুধু তাই নয় নেটফ্লিক্স ডায়েরি নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে গত মাসেই ছড়িয়ে পড়ে মাইগ্রেট নাটকের দুই ছবি।

যেখানে ক্যাপশন হিসেবে লেখা ছিলো আসন্ন সিজনে গুজব রয়েছে রোয়ান পিকিতে অভিনয় করবেন।

এদিকে সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট থাকা ব্যক্তি মেট্রোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এটা সবসময় একটি গুজব ছিল, আমাদের পক্ষ থেকে কখনো এমন কিছু ঘোষণা করা হয়নি। করোনার কারণে আমাদের দীর্ঘ দিন শুটিং কাজ বন্ধ ছিল। জনপ্রিয় এই সিরিজটির পরবর্তী মৌসুম ২০২২ সালে অবমুক্ত হওয়ার কথা রয়েছে। তখনই ভক্তরা জানতে পারবে পরবর্তী মৌসুমে কাদের অন্তর্ভুক্ত করেছেন টমি শেবলি এবং তার দল।”

উল্লেখ্য, ‘পিকি ব্লাইন্ডার্স’ ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে প্রথম পর্ব প্রকাশ করে বিবিসি। এ পর্যন্ত সিরিজটির ৫টি সিজন বের হয়েছে। সর্বশেষ সিজন বের হয় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। প্রতিটি সিজনে এক ঘণ্টা করে ৬টি পর্ব বিমোহিত করে রাখে প্রতি মুহূর্তে।

সিরিজটি তৈরি করেছে সেভেন নাইট। প্রথম সিজনের পরিচালনায় ছিলেন অটো ব্যাথার্স্ট এবং প্রযোজনায় ছিলেন কেটি সুইন্ডেন।অভিনয়ে প্রধান অর্থাৎ টমি শেলবির চরিত্রে রয়েছেন সিলিয়ান মারফি, যিনি ব্যাটমান বিগিন্স ও ডার্ক নাইট রাইজে এ অভিনয় করেছিলেন।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা