সোহেল তাজের থেকে 'ট্রিপল এ প্লাস' পেল আরেফিন শুভ
বিনোদন

সোহেল তাজের থেকে 'ট্রিপল এ প্লাস' পেল আরেফিন শুভ

বিনোদন ডেস্ক:

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও চিত্রনায়ক আরেফিন শুভ সম্প্রতি নিজেদের ফিটনেসের ছবি প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছেন। দুজনই প্রকাশ করেছেন সিক্স প্যাকের ছবি।

এরপরই সোহেল তাজ জানান, তিনি একটি ফিটনেস সেন্টার খুলতে যাচ্ছেন, যেখানে সীমিত তরুণদের ফিটনেস নিয়ে পরামর্শ দেবেন। এই ফিটনেস সেন্টারে চমক অতিথি হিসেবে থাকছেন আরেফিন শুভ।

সোহেল তাজ আরেফিন শুভ সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন, 'আপনারা যাঁরা অনুমান করেছেন আরেফিন শুভ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন- কংগ্রাচুলেশন্স। আমাদের সারপ্রাইজ অতিথির একজন হচ্ছেন সুপারস্টার আইকন আরেফিন শুভ। শুভর সঙ্গে আমার গতকাল রাতে কথা হয়। আমি ওর সঙ্গে কথা বলে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। এত অমায়িক আর ভদ্র যে ওর মতো একজন সুপারস্টার হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল।'

তিনি বলেন, 'ওর কাছ থেকে আমাদের সবার অনেক কিছু শেখার আছে- যত বড়ই হোক না কেন আর যত খ্যাতিই অর্জন করো না কেন, ততই অমায়িক হতে শিখতে হবে। একজন গুণীজন বলে গেছেন যে একটা মানুষের আসল পরিচয় বা রূপ বেরিয়ে আসে ক্ষমতা আর খ্যাতি অর্জন করার পর- সেই পরীক্ষায় শুভ A+++।'

ইনস্পায়ার ফিটনেস বাই এসটি নামে একটি ফিটনেস সেন্টার চালু করতে যাচ্ছেন সোহেল তাজ। এখানে তিনি সীমিত আকারে কিছু তরুণের ফিটনেস নিয়ে পরামর্শ দেবেনে। ফিটনেস সেন্টার আনুষ্ঠানিকভাবে চালুর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ডাক্তার জাহাঙ্গীর কবির, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চ্যাম্পিয়ন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রিদি শেখ, এ ছাড়া চমক হিসেবে তিনি আরেফিন শুভকে অতিথি হিসেবে রেখেছেন।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা