বিনোদন

১০ মিনিটেই ভেঙে গেলো অভিনেত্রীর  সংসার

বিনোদন ডেস্ক :

বিখ্যাত অটোমান বা উসমান সাম্রাজ্যের প্রবক্তা দিরিলিস এরতুগ্রুল। এ সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনী নিয়ে নির্মিত ঐতিহাসিক ড্রামা সিরিয়াল ‘দিরিলিস এরতুগ্রুল’ বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি দর্শক দেখেছেন এই হিসেবে সিরিয়ালটি গিনেস বুকে নাম উঠিয়েছে সম্প্রতি।

এ সিরিয়ালে দিরিলিসের স্ত্রী হালিমে সুলতানের ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন এসরা বিলজিক।এ অভিনেত্রী ভালোবেসে ঘর বেঁধেছিলেন তুরস্কের ফুটবলার গোখন তোরের সঙ্গে। সেই ঘরে এখন বিরহের দাবানল। ১০ মিনিটেই ভেঙ্গে গেছে ছয় বছর ভালোবেসে পাতা এসরার সংসার!

তুরস্কের ইন্টারন্যাশনাল দ্য নিউজ জানাচ্ছে, ‘দিরিলিস’খ্যাত এই তারকা অভিনেত্রী ২০১৪ সাল থেকে প্রেম শুরু করেন তোরের সঙ্গে। ২০১৭ সালে তুরস্কের প্রসিডেন্ট তাইপ এরদোগানের উপস্থিতিতে তারা বিয়ে করেন জমকালো আয়োজনে। তবে ব্যক্তিগত নানা কারণে আর একসঙ্গে থাকা হচ্ছে না তাদের।

গেল মে মাসে তারা বিচ্ছেদ কাজ সম্পন্ন করেছেন। এ জন্য আদালতে হাজির হয়েছিলেন তুরস্কের এই দুই তারকা। সেখানে এসরাকে তার সাবেক স্বামী তোরের সম্পদের উপর দাবি আছে কি না জিজ্ঞেস করে আদালত। জবাবে তিনি বলেন, তোরের কাছে তার কিছুই প্রত্যাশা নেই। কোনো সম্পত্তি তিনি চান না। মুক্তি চান সম্পর্ক থেকে।

এদিকে তোরেকে জিজ্ঞেস করা হলে তিনিও তার স্ত্রীর সম্পর্কে কোনো অভিযোগ বা সমস্যার কথা বলেননি। তাই দুই পক্ষের অনুমতিকে মাত্র ১০ মিনিটেই শেষ হয়েছে তাদের ডিভোর্স কার্যক্রম।প্রসঙ্গত, সদ্যই একা হয়ে যাওয়া এসরা তার হিট ড্রামা ‘রামো’র নতুন মৌসুম নিয়ে আবারো ফিরছেন দর্শকদের সামনে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা