বিনোদন

যন্তর-মন্তরে অনশনে সুশান্তের বন্ধু-ভক্তরা 

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর সাড়ে তিন মাস পার হলেও এখনও তদন্তের কোনো কূল-কিনারা পাওয়া যায়নি। তাই দৃষ্টি অন্য দিক থেকে ফিরিয়ে সুশান্তের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে দিল্লির বিখ্যাত যন্তর-মন্তরে অনশনে বসেছেন প্রয়াত অভিনেতার বন্ধু ও ভক্তরা।

কীভাবে মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের? ১৪ জুনের পর এই একটা প্রশ্নের উত্তর জানতে মরিয়া সবাই। গত ১৪ জুন দেহ উদ্ধারের পর মুম্বাইয়ের কুপার হাসপাতালের মর্গেই সুশান্তের ময়নাতদন্ত হয়। ১৫ জুন কুপার হাসপাতালের ৫ চিকিৎসকের একটি টিম জানান, অ্যাসফ্যাক্সিয়া অর্থাৎ বেশিক্ষণ ঝুলন্ত অবস্থায় থাকার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। কিন্তু পুলিশের এহেন দাবি মেনে নেননি সুশান্তের পরিবার, অনুরাগীরা। বারবার সামনে এসেছে একাধিক অসঙ্গতি।

অবশেষে সবার দাবির মুখে সুপ্রিম কোর্টের চৌহদ্দি পেরিয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার পায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কিন্তু ৩ মাসের বেশি সময় কেটে গেছে, এখন পর্যন্ত কোনও নির্দিষ্ট উপসংহারে আসতে পারেনি সিবিআই। তাই ন্যায়বিচারের দাবিতে অবশেষে গান্ধীজির ‘সত্যগ্রহ’র পথ অবলম্বন করলেন সুশান্তের বন্ধুরা। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে শুরু হলো তাদের অনশন কর্মসূচি। ৩ দিন ধরে চলবে এই অনশন।

অনশন শুরু করেন সুশান্তের বন্ধু, পেশায় কোরিওগ্রাফার গণেশ হিবরকর ও অভিনেতার এক সময়ের সহকারি অঙ্কিত আচার্য। তাদের সঙ্গে যোগ দেন অগণিত সুশান্ত অনুরাগী। হাতে প্ল্যাকার্ড, গলায় চিৎকার, ‘সামনে আসুক সত্য! সুশান্তের খুনিদের ফাঁসি দেওয়া হোক!’

সুশান্তের বন্ধু ও অনুরাগীরা জানান, যতক্ষণ পর্যন্ত প্রয়াত অভিনেতা সুবিচার পাবেন না, ততক্ষণ এই মুভমেন্ট বন্ধ হবে না! প্রসঙ্গত, দিল্লির আগে মুম্বাইতেও এই অনশন চালানো হয়।

অন্যদিকে জানা গেছে, প্রয়াত অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানি ও রাঁধুনী নীরজকে রাজসাক্ষী করতে পারে সিবিআই, ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারায় তাঁদের স্টেটমেন্ট ফাইল করা হবে। এছাড়াও সুশান্ত মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলাও রুজু করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা