রাবিতে ছাত্রদল-শিবির'কে  প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের
শিক্ষা

রাবিতে ছাত্রদল-শিবির'কে  প্রতিহতে ছাত্রলীগের ঘোষণা

খোরশেদ আলম, রাবি : ছাত্রদল-শিবির'কে প্রতিহতের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

আরও পড়ুন : যুদ্ধ না, আমরা শান্তি চাই

রবিবার(২৯ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘোষণা দেন।

কর্মসূচিতে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ছাত্রদল-ছাত্রশিবির সবসময় ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করে পড়াশোনার পরিবেশ নষ্ট করে। দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখনই অছাত্র ছাত্রদল অরাজক পরিবেশ তৈরী করে বিশৃঙ্খলা সৃষ্টি করাছে।

তাই যেখানেই ছাত্র নামধারী এই অছাত্রদের পাওয়া যাবে সেখানেই সাধারণ ছাত্রদের নিয়ে ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তুলবে।

আরও পড়ুন : নেপালে ২২ আরোহীসহ বিমান নিখোঁজ

এ সময় কর্মসূচিতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, 'ছাত্রদল-ছাত্রশিবির যদি এ বিশ্ববিদ্যালয়ে কোন অরাজকতা সৃষ্টি করতে চায়, তবে তাদের প্রতিহত করতে ছাত্রলীগের সকল নেতাকর্মীরা প্রস্তুত আছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট আছি।'

শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন,'ছাত্রদলের অছাত্ররা যখনি ক্যাম্পাসে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীরা তখন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। ঢাবিতে ঘটনার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্রদলের ক্যাডাররা একত্রিত হওয়ার চেষ্টা করেছিল।

আরও পড়ুন : গাছে সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

এই ছাত্রদল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে শিক্ষার পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে গণপিটুনি দিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেন। একাত্তরের পরাজিত শক্তি যাদের জনপ্রিয়তা ও ছাত্রত্ব নেই তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না।'

আরও পড়ুন : ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ৩৫

মানববন্ধনে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালানায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক, সহ-সভাপতি আমিরুল ইসলাম লিংকন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল- গালিব, উপ-ধর্ম বিষয়ক তাওহীদ দুর্জয় প্রমুখ। কর্মসূচিতে প্রায় দুইশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা