শিক্ষা

উলিপুরে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে মাদ্রাসার এক শিক্ষার্থী ৬ দিন থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা উলিপুর থানায় সাধারণ ডায়েরি করেছে। ঘটনাটি ঘটেছে, গত ২১ মে (শুক্রবার) পশ্চিম কালপানি বজরা এলাকায়।

আরও পড়ুন: মাদক ব্যবসা বন্ধ করা হবে

শিক্ষার্থীর পরিবার ও ডায়েরি সূত্রে জানা গেছে, উপজেলার বজরা ইউনিয়নের মাজেদুল ইসলামের ছেলে লাজিজুল ইসলাম লাজিজ (১৩) স্থানীয় মাঠের পাড় নূরানী ও হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং পশ্চিম বজরা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত।

গত ২১ মে সন্ধ্যার দিকে বাড়ি থেকে লাজিজুল ইসলাম লাজিজ মাঠের পাড় নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় যাওয়ার কথা বলে বেড়িয়ে পড়েন। পরের দিন বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করতে মাদ্রাসায় যান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন লাজিজুল মাদরাসায় আসেনি।

আরও পড়ুন: ইবনে খালদুনের জন্ম

এ ঘটনায় গত ২৩ মে নিখোঁজ শিক্ষার্থীর পিতা উলিপুর থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নং-১১২৪)। এদিকে নিখোঁজের ৬ দিন হলেও ওই শিক্ষার্থীকে না পেয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন পরিবারের লোকজন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন জানান, থানায় জিডি হওয়ার পর আমরা নিখোঁজ শিক্ষার্থীর মাদরাসায় খোঁজ নিয়েছি। ওই শিক্ষার্থীর সন্ধান পাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা