শিক্ষা

প্রেমে পড়ে ঘর ছেড়ে না পালাতে শিক্ষার্থীদের শপথ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অপ্রাপ্ত বয়সে প্রেমের ফাঁদে পড়ে ঘর ছেড়ে পালানো প্রতিরোধকল্পে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করা করালেন সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ। মঙ্গলবার (২৪ মে) দুপুরে সোনাইমুড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের এ শ্বপথ বাক্য পাঠ করানো হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিতে নিহত ২১

শপথ বাক্য পাঠ করানোর এ সময় ওসি হারুন অর রশিদ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমরা আজ থেকে শপথ করিতেছি যে, আমাদের উপর অর্পিত দায়িত্ব নিয়মিত পড়াশুনা চালাবো এবং মা-বাবার কথা শুনবো। মোবাইল ব্যবহার করবো না। নিজেকে যোগ্য স্থানে প্রতিষ্ঠিত করার জন্য নিয়মিত পড়াশুনা অব্যবহৃত রাখবো। কোন প্রকার অবৈধ সম্পর্কে জড়াবো না। মা-বাবার কথা মতো চলবে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অপ্রাপ্ত বয়সে প্রেমের ফাঁদে পড়ে পিতা মাতার বিনা অনুমিতে ঘর ছেড়ে পালানোর প্রতিরোধকল্পে সচেতন করার লক্ষে এ আয়োজন করা হয়। তাই এ শপথ আয়োজন করা হয়েছে। এ সময় সোনামুড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সোনাইমুড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: লিচু ও মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

উল্লেখ্য, বর্তমান সময়ে সোনাইমুড়ীসহ জেলার বিভিন্ন জায়গায় অনেক মেয়ে প্রেমের টানে পালিয়ে গেছে বলে তাদের পরিবারের সদস্যরা থানায় এসে অভিযোগ করেন। সে জন্যই পালিয়ে যাওয়া রোধেকল্পে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা