একদিনেই প্রাথমিক আবেদন প্রায় ৪২ হাজার
শিক্ষা

একদিনেই প্রাথমিক আবেদন প্রায় ৪২ হাজার

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য গত ২৪ ঘণ্টায় প্রায় ৪২ হাজার প্রাথমিক আবেদন জমা পড়েছে।

আরও পড়ুন : ঢাবিতে ফের ধাওয়া পাল্টা ধাওয়া

বুধবার (২৫ মে) বেলা ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। বৃহস্পতিবার ( ২৬ মে) বেলা ১২টা পর্যন্ত আবেদনকারীর সংখ্যা এটি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম । গতকাল শুরু হওয়া প্রাথমিক আবেদনের মেয়াদ শেষ হবে ৯ জুন রাত ১২ টায়।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টায় তিনটি ইউনিটে সর্বমোট ৪১ হাজার ৭৪১ টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ 'সি'(বিজ্ঞান) ইউনিটে জমা পড়েছে ১৬ হাজার ১৫৬ টি, ‘এ’(মানবিক) ইউনিটে আবদেন জমা পড়েছে ১৩ হাজার ৫১৮ টি এবং ‘বি’(বানিজ্য) ইউনিটে ১২ হাজার ৬৭ টি।

আরও পড়ুন : সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু

প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। সকাল ৯ টা থেকে ১০টা প্রথম শিফট, বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দ্বিতীয় শিফট, দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত তৃতীয় শিফট ও বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সময়সূচিতে আগামী ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা