শিক্ষা

ছাত্রী ধর্ষণের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হক রনি বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর যদি এ অবস্থা হয় তাহলে ভাবুন দেশের বাকি নারীদের কী অবস্থা? কেমন অনিশ্চিত অনিরাপদ জীবনযাপন করছে তারা। আমি এ ঘটনার দ্রুত তদন্ত সাপেক্ষে বিচার চাই।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, এই বিক্ষোভ মিছিল করে আমরা বলছি না বিপ্লব ঘটে গেল, কিংবা আগামীকাল থেকে আর কোনো নারী ধর্ষিত কিংবা হয়রানির শিকার হবে না। আমরা শুধু এটাই বলতে চাই আমরা সবসময় ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিপক্ষে। আমরা একটা রাষ্ট্র চাই, যেখানে প্রতিটি নাগরিক স্বাধীনভাবে বসবাস করবে, প্রতিটি মানুষ নিরাপদ থাকবে এবং এজন্য যতবার আন্দোলনে নামতে হবে ততবারই নামব।

আরও পড়ুন: টিকা কেন্দ্র থেকে ছাত্রী নিখোঁজ

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঐন্দ্রিলা মজুমদার অর্ণা বলেন, আজ দেশ কালো চাদরে ঢাকা পড়েছে। দিনের পর দিন নারী হয়রানি বেড়েই চলছে। মানুষ হিসেবে যে দায়ভার আছে সেই দায়ভার থেকে আমি আজকের বিক্ষোভে অংশগ্রহণ করেছি। এই ন্যাক্কারজনক দুটি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

উল্লেখ্য, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তার এক বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ শহরের হেলিপ্যাড থেকে নবীনবাগের মেসে ফিরছিলেন।

এ সময় ৪-৫ জন দুর্বৃত্ত মেয়েটির বন্ধুকে মারপিট করে। এরপর নবনির্মিত জেলা প্রশাসন স্কুল ও কলেজ ভবনের মধ্যে নিয়ে ওই ছাত্রীকে গণধর্ষণ করে। রাতে ছাত্রী ধর্ষণের খবর ক্যাম্পাসে জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গোপালগঞ্জ থানা ঘেরাও করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা