শহীদ মিনার প্রাঙ্গণে একাই প্ল্যাকার্ড নিয়ে এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন ওই ছাত্রী (ছবি: সংগৃহীত)
শিক্ষা

জবি শিক্ষকের ‘যৌন হয়রানি’র বিচার চাইলেন ছাত্রী 

ক্যাম্পাস প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক ছাত্রী।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে একাই প্ল্যাকার্ড নিয়ে এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন। এর কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী।

এদিকে বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

ভুক্তভোগী ছাত্রী অভিযোগপত্রে বলেন, ২০১৯ সালের ৮ নভেম্বর দুপুরে ওই ছাত্রীকে ফোন করে নিজ অফিসে দেখা করতে বলেন ওই শিক্ষক। পরে ওই ছাত্রী শিক্ষকের রুমে গেলে কথা বলায় একপর্যায়ে সেই শিক্ষক ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব করার কথা বলেন। পরে ওই শিক্ষক নিজের চেয়ার থেকে উঠে এসে ছাত্রীর ঘাড়ে হাত দিয়ে মাস্যাজ শুরু করেন। এ ঘটনায় ওই ছাত্রী সরে যেতে চাইলে আবারও তাকে জোরকরে জড়িয়ে ধরেন ওই শিক্ষক। ওই ছাত্রী পুলিশের কথা বললে শিক্ষক তাকে ছেড়ে দেন।

ভুক্তভোগী ছাত্রী বলেন, আমাকে এখন বিভাগ থেকে কোনোও সাপোর্ট দেওয়া হচ্ছে না। এখন আমার শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আমি ওই শিক্ষকের বিচার চাই। একইসঙ্গে শিক্ষাজীবনের নিশ্চিয়তা পেতে চাই।

আরও পড়ুন: চাঙ্গা হয়ে উঠেছে রাবি ছাত্রলীগের পদ প্রত্যাশীরা

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা