শিক্ষা

পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে ডুবে ২ ছাত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশের জনগণই আমার মূল শক্তি

মঙ্গলবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী অনন্যা হিয়া ও তাসফিয়া জাহান রিতু।

আরও পড়ুন : গার্ডার লঞ্চিং মেশিন পড়ে নিহত ১৬

জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাঁতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। একপর্যায়ে দুজনই ডুবে যান। পরে ১০ মিনিট খুঁজে অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বৃষ্টিতে লেকপাড়ে ভিজতে বের হয় ওই দুই শিক্ষার্থী। এ সময় লেকের পানিতে ডুবে যাওয়ার ১০ মিনিট পর তাদের খুঁজে পাওয়া যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : একাদশ সংসদে ২৯০ এমপির শপথ বৈধ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল। এ সময় দুই শিক্ষার্থী লেকপাড়ে বৃষ্টিতে ভিজছিল। পরে বৃষ্টিতে ভেজার পর তারা বিশ্ববিদ্যালয় লেকে পড়ে নিখোঁজ হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা