ছবি : সংগৃহিত
শিক্ষা

হাওর থেকে আটক ৩৪ শিক্ষার্থী কারাগারে

জেলা প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩১ শিক্ষার্থীসহ গ্রেফতার ৩৪ শিক্ষার্থীকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর নাম করে নাশকতামূলক কর্মসূচি ও রাষ্ট্রবিরোধী সভা করার অভিযোগে কারাগারা পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া স্কুলে নয়

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় আটককৃতদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার তাহিরপুর থানার এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে তাহিরপুর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা করেন।

তারা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং গোপনে মিটিং করতেই সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে এসেছিলেন বলে পুলিশ দাবি করে।

আরও পড়ুন: রংপুরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে স্বারকলিপি

গ্রেফতারকৃতরা হলেন, আফিফ আনোয়ার (২৪), বখতিয়ার নাফিস (২৪), মো. সাইখ সাদিক (২১), ইসমাইল ইবনে আজাদ (২১), সাব্বির আহম্মেদ (২১), তাজিমুর রাফি (২০), মো. সাদ আদনান অপি (২২), মো. শামীম আল রাজি (২০), মো. আব্দুলাহ আল মুকিত (২৩), মো. জায়িম সরকার (২১), হাইছাম বিন মাহবুব (২৫), মাহমুদুর হাসান (২২), খালিদ আম্মার (২১), মো. ফাহাদুল ইসলাম (২৩), তানভির আরাফাত ফাহিম (২১), এ টি এম আবরার মুহতাদী (২১), মো. ফয়সাল হাবিব (২০), আব্দুল বারি (২৪), আনোয়ারুল্লাহ সিদ্দিকী (২৮), মো. বাকি বিল্লাহ (২৮), মাহাদি হাসান (২৩), আলী আম্মার মৌয়াজ (২৫), টি এম তানভির হোসেন (২৬), মো. রাশেদ রায়হান (২৪), সাকিব শাহরিয়ার (২৩), ফায়েজ উস সোয়াইব (২৪), আব্দুর রাফি (২৫), আশ্রাফ আলী (২৫), মো. মাহমুদ হাসান (২৫), মো. এহসানুল হক (২৪), মাঈন উদ্দিন (২৪), রাইয়ান আহম্মেদ সাজিদ (১৭), তানিমুল ইসলাম (১৫) ও মো. আব্দুল্লাহ মিয়া (১৮)।

আরও পড়ুন: বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ গ্রেফতার ৩৪

স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার সকালে একটি নৌকা নিয়ে বুয়েটের ৩১ জনসহ মোট ৩৪ শিক্ষার্থী ঘুরতে যান টাঙ্গুয়ার হাওরে।

বেড়ানোর এক পর্যায়ে দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুনবাজারের সামনে নৌকাটিকে আটক করে পুলিশের দুটি স্পিডবোট।

এসময় নৌকাটির চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়া এবং ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন: শিক্ষাকে সঠিক জায়গায় আনতে চাচ্ছি

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তাহিরপুর থানার এসআই রাশেদুল কবির বাদী হয়ে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে মামলা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা