ছবি-সংগৃহীত
শিক্ষা

শিক্ষাকে সঠিক জায়গায় আনতে চাচ্ছি

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন বলেছেন, ‘মাত্র তিন মাসের স্পোকেন কোর্স করে যদি ছেলে-মেয়েরা অনর্গল ইংরেজি বলতে পারে, তাহলে ১২ বছরে আমরা কী শেখাচ্ছি? তারা ইংরেজি বলতে পারছে না কেন? এটা তাদের কাছে দুর্বোধ্যই কেন থাকছে? তার মানে আমাদের শেখানোর পদ্ধতিতে ভুল আছে। আমরা সেই ভুল শুধরে এখন শিক্ষাটাকে সঠিক জায়গায় আনতে চাচ্ছি।’

আরও পড়ুন : রাজনৈতিক দলের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

রোববার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে ‘ফিউচার অব এডুকেশন অ্যান্ড ওয়ার্ক: স্টেপিং স্টোন টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক ‘ফায়ার সাইট চ্যাটে’ তিনি এসব কথা বলেন। এতে উপস্থাপনা করেন টেন মিনিট স্কুলের কো-ফাউন্ডার অ্যান্ড সিওও মির্জা সালমান হোসাইন বেগ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘স্টার্টআপ সামিট-২০২৩’-এর দ্বিতীয় দিনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রুপসী বাংলা গ্র্যান্ড হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যে খুব ভালো বাংলা বলছি, তাও নয়। ইংরেজির কথা যদি ধরি, আমরা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে, অর্থাৎ ১২ বছর ধরে ইংরেজি শেখাচ্ছি। অথচ যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা কতটা ইংরেজিতে একটু স্বস্তির জায়গায় আছে। চাইলেই যে কোনো জায়গায় নিজের মনের ভাবটা প্রকাশ করার মতো জায়গায় কয়জন আছে?’

আরও পড়ুন : শিক্ষার্থীদের আনন্দচিত্তে শিখতে দিন

ডা. দীপু মনি বলেন, ‘এর কিছু কারণও আছে। যার মধ্যে অন্যতম হলো, আমরা প্রথমেই ইংরেজিটাকে গ্রামার দিয়ে বেঁধে ফেলি। আমরা বাচ্চাদের দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে ফেলি দেই। কেউ একজন ইংরেজিতে কিছু কথা বলছে, তার কথাটা কতটা শুদ্ধ হলো, তা নিয়ে হইচই করি, ঠাট্টা-ব্যঙ্গ করি।’

এসময় অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘অভিভাবকরা এখন চরম ব্যস্ত। বাবা-মা দুজনই চাকরি করেন। বাবা-মা সময় দিতে না পারায় অন্যভাবে সন্তানদের দেখাশোনার ব্যবস্থা করতে চান। বলা হলো, প্যারেন্টিং অ্যাপের কথা। কিন্তু আমাকে একজন বলেও ফেললেন- আমরা তো এতকিছু শেখাই। গরু-ছাগল কীভাবে পালন করতে হবে, হাঁস-মুরগি পালনও শেখাই। কিন্তু মানুষের বাচ্চাকে কীভাবে পালন করতে হবে, সেটা ভালোভাবে শেখাই না। এ জায়গাটাতে আমাদের ভাবতে হবে। শত ব্যস্ততার মধ্যেও অভিভাবকদের সন্তানদের সময় দিতে হবে। ওদের ওপর কিছু চাপিয়ে না দিয়ে, যা করতে চাই, সেটা করতে দিতে হবে।’

আরও পড়ুন : জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার

জিপিএ-৫ নিয়ে উন্মদনা কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই যে এসএসসির ফল প্রকাশ হলো, জিপিএ-৫ নিয়ে উন্মাদনাও শুরু। সন্তান জিপিএ-৫ না পেলে যেন সামাজিক সম্মানটা আর থাকে না। সোশ্যাল মিডিয়াতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বাস-আনন্দে সবাই ভেসে যাচ্ছে। কিন্তু এর একটু কম পেলে সবার মধ্যে যেন নিস্তব্ধতা। কেউ আর টু শব্দটাও করে না। কেউ কেউ তো তার বাচ্চা পরীক্ষা দিয়েছিল, সেটাও বলতে চান না। এটা বাচ্চাদের মনের ওপর চরম চাপ ফেলে।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের প্রায় ৭০ শতাংশ উচ্চশিক্ষার শিক্ষার্থী। সেই জায়গাটাতে একটা কোয়ালিটি নিশ্চিত করা দরকার। সেটা সম্ভব হলে পুরো দৃশ্যপট পাল্টে যাবে। সেই লক্ষ্য নিয়েই আমরা গত চার বছর কাজ করছি। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করেছি, রিসার্চ করেছি। এরপর সেখানে ১২টি বিষয়ের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু করেছি এ বছর থেকে। যেগুলো দেশে-বিদেশে শিক্ষার্থীদের চাকরির সুযোগ করে দেবে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা