হিরা আক্তার (১৫), সাতক্ষীরা।
সারাদেশ

টিকা কেন্দ্র থেকে ছাত্রী নিখোঁজ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সুশীলন কার্যালয়ের করোনা টিকা কেন্দ্র থেকে হিরা আক্তার( ১৫) নামে এক মাদরাসা ছাত্রী নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত তার সন্ধান মেলেনি। এর আগে বুধবার( ২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ওই ছাত্রী নিখোঁজ হয়।

উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের হযরত আলী মোড়লের মেয়ে এবং গাবুরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী হিরা আক্তার।

হিরা আক্তারের মামা আবিয়ার রহমান সংবাদ মাধ্যমকে জানান, বুধবার মাদরাসার শিক্ষকদের সঙ্গে সুশীলন কার্যালয়ে টিকা দিতে যায় হিরা আক্তার। ৩ টি ট্রলারযোগে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়। এরপর থেকে হিরার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বাড়িতেও ফেরেনি। মাদরাসার শিক্ষকরাও কিছু বলতে পারছেন না।

গাবুরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী বলেন, কোভিড-১৯ দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ধার্য দিন ছিল বুধবার (২৩ ফেব্রুয়ারি)। মাদরাসা থেকে ২৭৫ জন ছাত্র-ছাত্রীকে টিকা দিতে নিয়ে যাওয়া হয়। ৮ জন শিক্ষক ছিলেন দেখভালের দায়িত্বে।

আরও পড়ুন:করোনায় মৃত্যু ২৯ হাজার ছাড়ালো

সুশীলন টিকা কেন্দ্রের লাইন ছিল অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে। এ সময় বিশৃঙ্খলা হয়। টিকা দিয়ে শেষ করতে বিকেল সাড়ে ৪টা বেজে যায়। সেখান থেকে নিখোঁজ হয় ওই ছাত্রী। পাশের একটি প্রাইমারি স্কুলে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। খাওয়ার সময় থেকে হিরাকে আর পাওয়া যায়নি।

আরও পড়ুন:ফের দুদকের মামলায় পিকে হালদার

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ঘটনাটি থানাতে কেউ জানায়নি। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা