সারাদেশ

যমুনা সার কারখানায় সংঘর্ষ, আহত ৩০

শওকত জামান, জামালপুর : যমুনার সিবিএ নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু' গ্রুপের ক্যাডারদের মধ্যে সংঘর্ষে পুলিশও সাংবাদিকসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।

গুরুতর আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে যমুনা সারকারখানা এলাকায এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সংঘর্ষের সুত্রপাত হয়। বিকাল থেকে রাতব্যাপী দফায় দফায় অস্ত্রের মহড়া সংঘর্ষ চলে।

স্থানীয় সূত্র জানায়, সিবিএ নির্বাচন সামনে রেখে সারকারখানা এড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ'কদিন ধরে আওয়ামীলীগের মানিক ও রফিক গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এলাকা নিয়ন্ত্রণে নিতে মশিউর রহমান মোর্শেদের নেতৃত্বে রফিক গ্রুপের ক্যাডাররা বুধবার বিকেলে তারাকান্দি শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে মানিক গ্রুপের যুবলীগ কর্মী খোকন মিয়াকে (৩৫) বেধড়ক পেটায়।

খবর পেয়ে মানিক গ্রুপের ক্যাডাররা রফিক গ্রুপের কামরুজ্জামান (৪০)কে মারধর করে। এ সময় উভয়পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে খোকন ও কামরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ধ্যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১.৫৫

এদিকে রাত থেকে রফিকের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুনরায় অবস্থান নিলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে উভয়পক্ষের ক্যাডাররা সংঘর্ষে জড়িযে পড়ে। পাল্টাপাল্টি হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এসময় এসআই ফয়জুর রহমান, এসআই সোহাগ এএসআই আবু শামা, সংবাদকর্মী রাইসুল ইসলাম ও সোহেল রানা আহত হন। এছাড়া স্থানীয় আনিসুর রহমান (৪০), সাইফুল ইসলাম (৩২), মো. মণ্ডল (২৫), শফিকুল ইসলাম (৩০), মিন্টু মিয়াসহ (৩০) উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়। কারখানা এলাকায় উভয় পক্ষের ক্যাডারদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।

কারখানার শ্রমিক-কমর্চারি ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক শফিকুর রহমান জানান, আসন্ন সিবিএ নির্বাচনকে প্রভাবিত করতে একটি পক্ষ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। প্রশাসন কঠোর না হলে নির্বাচনে বড় ধরনের সহিংসতার আশঙ্কা রয়েছে বলে তিনি দাবী করেন।

তারাকান্দি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক অভিযোগ করেন, সিবিএ নির্বাচনকে কেন্দ্র করে রফিকুল ইসলাম প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বিএনপি থেকে আসা তার ক্যাডার মোর্শেদকে দিয়ে এলাকায় হামলা ও ভীতিসঞ্চার করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-রাণীশংকৈলে পূবালী ব্যাংকের উদ্বোধন

অভিযোগ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জানান, সারকারখানার পরিবহন নিয়ন্ত্রণে রাখতে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির লোকজন সাধারণ শ্রমিকদের মারধর করে। শ্রমিকরা পরিবহন বন্ধ করে দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। তার লোকদের ওপর গুলিবর্ষণ করায় কয়েকজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ভিন্নখাতে নিতে তার লোকজনকে দায়ী করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে জামালপুরের এএসপি (সদর সার্কেল) মো. জাকির হোসেন সুমন জানান, যমুনা সারকারখানার সিবিএ'র নির্বাচনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা