প্রাথমিক শিক্ষা অধিদফতর
শিক্ষা

প্রাথমিকের শিক্ষক বদলি প্রক্রিয়া মার্চে

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে বদলি প্রক্রিয়া মার্চ মাসের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছে।

আজ ১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সচিবালয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবো। আমরা প্রস্তুতি নিচ্ছি। ডিজিটাল ও গতানুগতিক পদ্ধতিতে এবার শিক্ষকদের বদলি প্রক্রিয়া মার্চের মধ্যে শুরু করবো।

তিনি আরও জানান, অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে দেরি হয়ে গেছে।

অনলাইন বদলি নীতিমালা তৈরি করে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করতে ২ বছর পূর্বেই শিক্ষক বদলি বন্ধ রাখা হয়। ২০২০ সালের শুরুতে অনলাইনে শিক্ষক বদলি শুরু করার কথা থাকলেও তা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন বদলি বন্ধ থাকায় বদলি হতে চাওয়া শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অনলাইনে কিছু কাজ বাকি আছে। সেগুলো শেষ হলেই বদলি প্রক্রিয়া শুরু হবে।

এদিকে সর্বশেষ গত জানুয়ারিতে অনলাইনে শিক্ষক বদলি শুরু করার কথা জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এরপর মন্ত্রণালয় থেকে ফেব্রুয়ারিতে বদলি কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

প্রসঙ্গত’ চলতি বছরের এসএসসি ও এসচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তবে তার আগে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: ফের ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান

এদিকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ২২ ফেব্রুয়ারি থেকে খোলার ঘোষণাও দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি আরেও বলেন, ওই দিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হবে। তবে ২ ডোজ টিকা নেওয়া ছাড়া শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবেন না বলে জানান শিক্ষামন্ত্রী।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা