শিক্ষামন্ত্রী ড. দীপু মনি (ফাইল ফটো)
শিক্ষা
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী

শ্রেণিকক্ষে পাঠদান শুরু ২২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: করোনা (কোভিড-১৯) পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে বুধবার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের পর এ সিদ্ধন্ত জানালেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, দুই ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীরা ক্লাস সশরীরে করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। অনেক শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা ইতোমধ্যে দেওয়া হয়ে গেছে। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস নেওয়ার বিষয়ে নিজ নিজ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ১২ বছর বয়সের নিচে যেসব শিক্ষার্থী আছে, তাদেরও টিকা দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংক্রমণ যত নামতে থাকবে ততই ক্লাস বাড়বে।

আরও পড়ুন: কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় আটক ১

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধ করতে গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপর ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়। এতে গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এরপর আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ায় সরকার।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা