ছবি- সংগৃহিত
শিক্ষা

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল

সাননিউজ ডেস্ক: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ১ এপ্রিল নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর।

সেই সাথে ২২ এপ্রিল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজেরও ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে অনলাইনে ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৭ জানুয়ারি স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সভায় ১ এপ্রিল মেডিকেলের ও ২২ এপ্রিল ডেন্টালে ভর্তি পরীক্ষার যে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেই সিদ্ধান্তই বহাল থাকছে।

আগামী সপ্তাহ নাগাদ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক সভায় কবে থেকে কতদিন পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে তাসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হবে।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা