শিক্ষা

চলতি মাসেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, চলতি মাসেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন

শিক্ষামন্ত্রী বলেন, আজ রাতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারবো। এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করা হবে। এরপর শিগগির আমরা মনে করছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো। নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে মন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব আমরা ততটুকু করবো। যত দ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারবো তত দ্রুত সব ক্লাস স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে।

আরও পড়ুন: সারের দাম বাড়ানোর প্রস্তাব আসেনি

দিন দিন শিক্ষার গুণগত মানোন্নয়ন বাড়ানো হচ্ছে জানিয়ে ডা. দীপু মনি বলেন, শ্রেণিকক্ষ খুলে দেওয়া হলেই নতুন কারিকুলাম ট্রাইআউটে যাবে।

অনুষ্ঠানে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী ৩১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইউক্রেনে সাইবার হামলা

এর আগে গত শনিবার শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আর বাড়ানো হবে না। পরিস্থিতি অনুযায়ী পরামর্শ কমিটির সাথে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা