শিক্ষা

ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২১ সালে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে শিক্ষার্থীদের।

বর্তমানে দেশে ছেলেদের নয়টি এবং মেয়েদের তিনটি ক্যাডেট কলেজ রয়েছে। কলেজগুলো বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।

আবেদনের সময়সীমা
গত ২২ নভেম্বর আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২০২১ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। ওই দিন বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। অনলাইনে www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.mil.bd আবেদন ফরম পূরণ করতে হবে।

পরীক্ষা
আগামী ২৯ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা ৩০০ নম্বরের। গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০ এবং সাধারণ জ্ঞান ৪০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা
প্রার্থীদের বাংলাদেশি নাগরিক হতে হবে। ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা
১ জানুয়ারি ২০২১ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস।

উচ্চতা
বালক ও বালিকা উভয়ের ক্ষেত্রেই উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে।
আবেদন ফি
আবেদন ফি এক হাজার ৫০০ টাকা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা