সংগৃহীত ছবি
অপরাধ

গাঁজা পাচারের সময় আটক ৩

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় বোয়ালিয়া এলাকায় বালুর ট্রাকে ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন এম. আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত জানান।

আরও পড়ুন: সীমান্তে গাঁজাসহ আটক ১

আটককৃতরা হলো- লালমনিরহাট জেলার দক্ষিণ বারইপাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আতিকুর ইসলাম (৪২), একই জেলার কেতকিবাড়ী গ্রামের মায়ানুর রহমানের ছেলে লিটন মিয়া (২০) ও ইসমাইল হোসেনের ছেলে জামিল ইসলাম (১৯)।

লে. কমান্ডার বিএন এম. আবুল হাশেম সবুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা শাখার নজরদারিতে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার সলঙ্গা থানার বোয়ালিয়া বাজার এলাকায় একটি অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় গাঁজা পাচারে ব্যবহৃত ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন ও নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২

তিনি আরও জানান, এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে উদ্ধার করা আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা