সংগৃহীত ছবি
অপরাধ

সীমান্তে গাঁজাসহ আটক ১

জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মী নারায়নপুর ধলা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৩৬ কেজি গাঁজাসহ রাহিব ওরফে রাকিব (৩৫) নামে ১ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে করা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প কমান্ডার মো. এনামুল হক।

আরও পড়ুন: রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২

এর আগে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় মাদকবিরোধী এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি, গাংনী উপজেলার লক্ষ্মী নারায়নপুর ধলা গ্রামের মো. আক্তারুল ইসলামের ছেলে।

র‌্যাব ১২ এর মেহেরপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ এর গাংনী ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক বলেন, বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম রাকিবের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির বিভিন্ন রুমে, উঠানে ও অন্যান্য স্থান থেকে মোট ২৬টি প্যাকেটে মোড়ানো গাঁজার প্যাকেট পাওয়া যায়। এছাড়াও তার ঘর থেকে দেশীয় তৈরি ২টি ধারালো হাসুয়া পাওয়া যায়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা।

আরও পড়ুন: নোয়াখালীতে ১ মাদক কারবারি আটক

তিনি আরও বলেন, আমাদের কাছে খবর এসেছিলো যে ভারতীয় সীমান্তের কাটাতার পার হয়ে গাঁজার একটি বড় চালান বাংলাদেশ সীমান্তের লক্ষ্মী নারায়পুর ধলা গ্রামের রাকিবের বাড়িতে মজুত করা হয়েছে। সেখান থেকে এ চালানটি তাদের বহনকারীদের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হবে। এই বড় চালানের সাথে অনেক রাঘব-বোয়াল জড়িত আছে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা এখনি বলা যাচ্ছে না। এই চালানের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে র‌্যাবের টিম কাজ শুরু করেছে। এই গাঁজা উদ্ধারের পরে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা