সংগৃহীত
সারাদেশ

কয়লা আনতে গিয়ে নিহত ২

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে খায়রুল ইসলাম ও মুখলেস মিয়া নামের ২ তরুণের মৃত্যু হয়েছে। নিহত ওই ২ জন তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০

স্থানীয়রা বলছে, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যার পর ১০/১২ জনের একটি দল ট্যাকেরঘাট সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে কয়লা আনতে যায়। রাত সাড়ে ৯টার দিকে পুরোনো একটি কয়লার গর্তের মধ্যে প্রবেশ করলে অক্সিজেনের অভাবে ৩ জন শ্রমিক অসুস্থ হয়ে যান। সঙ্গে থাকা অপর শ্রমিকরা গর্তের ভেতর থেকে ৩ জনকে বের করলেও ২ জন কয়লার গ্যাসের বিক্রিয়ায় অক্সিজেনের অভাবে ঘটনাস্থলেই মারা যান।

তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, সীমান্তের ওপার থেকে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে ২ কয়লা শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা