সংগৃহীত ছবি
অপরাধ

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে হুইস্কি ও বিয়ারসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানায়।

আরও পড়ুন: নোয়াখালীতে ১ মাদক কারবারি আটক

গ্রেফতারকৃতরা হলো, মো. ইমরান হোসেন রাজ ও মো. বশির। এ সময় তাদের কাছ থেকে ২ বোতল হুইস্কি, ৪৯ ক্যান বিয়ার ও ২ টি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি স্কুটিও জব্দ করা হয়।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪ টায় নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে নিউমার্কেট থানার নিউমার্কেট ক্রসিংয়ে সেনাবাহিনীর সাথে যৌথভাবে চেকপোস্ট ডিউটি করছিল থানার একটি টিম। এরপর বুধবা ভোরে নীলক্ষেত ইসলামিয়া বই মার্কেট বণিক সমিতি লিমিটেডের সামনে একটি স্কুটিকে সন্দেহ হলে থামার জন্য সংকেত দেওয়া হয়।

আরও পড়ুন: বজ্রপাতে নিহত ১

এ সময় সংকেত অমান্য করে না থেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ২ আরোহীকে আটক করা হয়। তার পরবর্তীতে স্কুটিতে থাকা ১টি বস্তা তল্লাশি করে ২ বোতল হুইস্কি ও ৪৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিরা মাদক বিক্রির জন্য স্কুটিতে করে নিয়ে যাচ্ছিলেন। এদিকে তারা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা