সংগৃহীত ছবি
অপরাধ

অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেফতার

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি জি থ্রি রাইফেল ও ১০টি গুলিসহ নুরুল ইসলাম (৪৫) নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতার আসামি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার ছিলেন বলে জানায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আরও পড়ুন: সুসংবাদ দিল আবহাওয়া অফিস

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উখিয়া পালংখালী ক্যাম্প-১৩ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি, ১৩ নম্বর ক্যাম্পের গুলা হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার হিসাবে ক্যাম্পে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা শাখা উখিয়ার পালংখালী ক্যাম্প-১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্রের একটি চালান আসছে এমন একটি গোপন খবর পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ক্যাম্পে বিশেষ একটি অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি জি থ্রি রাইফেল ও ১০টি গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন

এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতার আসামি আরসার কমান্ডার হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা