সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে দগ্ধ আরও ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

আরও পড়ুন : অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক

রোববার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে জহিরুল ইসলাম (৪০), রাত আড়াইটার দিকে মোতালেব (৪৫), সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৬টায় শিশু সোলায়মান (৯) ও সকাল পৌনে ৭টার দিকে শিশু রাব্বি (১৩) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত জহিরুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর থানার আয়নাল ফকিরের ছেলে। মোতালেব টাঙ্গাইলের মধুপুর থানার মৃত মোহাম্মদ আলীর ছেলে। শিশু সোলায়মান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শফিকুল ইসলামের ছেলে। শিশুর রাব্বি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মো. শাহ আলমের ছেলে।

আরও পড়ুন : রংপুরে প্রতারণার ফাঁদ পেতেছে আইআরডিপি

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। তারা ৬৫-৯৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় এখন পর্যন্ত নারী শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পুনাকের আয়োজনে জাতীয় শিশু দিবস পালিত

প্রসঙ্গত, গত ১৩ মার্চ সন্ধ্যায় কালিয়াকৈর কোনাবাড়ী তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৩৭ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা