সংগৃহীত ছবি
সারাদেশ

গণপিটুনিতে ৪ ডাকাত নিহত

জেলা প্রতিনিধি: ডাকাতির প্রস্তুতিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের ৪ সদস্য নিহত হয়েছে।

আরও পড়ুন: দগ্ধ আরও ৪ জনের মৃত্যু

রোববার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আড়াইহাজারের মাহমুদ ও সোনারগাঁয়ের জাকির হোসেন।

পুলিশ ও স্থানীয়রা বলেন, রোববার দিবাগত রাত ১টার দিকে বাগরী গ্রামের বিলের পাড়ে ৮ থেকে ১০ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে ছুটে গিয়ে গ্রামবাসীকে খবর দেয়। পরে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা দুইজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে বিলে ঝাপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও দুই ডাকাতকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক

পুলিশের পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ডাকাত দলের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগরী গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আজ সোমবার সোনারগাঁ থানায় মামলা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা