ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে ৭ ব্যবসায়ীকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি: পবিত্র রমজান মাস ঘিরে কক্সবাজারে সক্রিয় হয়ে উঠেছে অসাধু ব্যবসায়ী চক্র। চক্রটি রোজার শুরুতেই পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে কারসাজি করছে।

আরও পড়ুন: কক্সবাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

চক্রটির বিরুদ্ধে রোজার প্রথমদিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেনের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স অভিযান চালানো হয়। এ সময় অসাধু ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। কিন্তু তাতেও তাদের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। সমান তালে চলছে তাদের অপ-তৎপরতা।

বুধবার (১৩ মার্চ) দুপুরে শহরের বড় বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে ৭ অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সেই সঙ্গে সতর্ক করা হয় অন্যদেরকেও।

আরও পড়ুন: পর্যটক শূন্য কক্সবাজার, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা বলেন, কয়েকদিন ধরেই আমরা ব্যবসায়ীদের নানা নির্দেশনা দিয়ে আসছি। সতর্কও করা হয়েছে। সতর্ক করার পরেও যারা সংশোধন হয়নি, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। রমজান মাসজুড়ে এ অভিযান চলবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা