সংগৃহীত ছবি
সারাদেশ

ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে আব্দুল আউয়াল (২৩) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ভুয়া র‌্যাব গ্রেফতার

বৃহস্পতিবার (১৪ মার্চ) শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকায় বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আউয়াল গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।

পুলিশ ও স্বজনরা বলেন, আব্দুল আউয়াল বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ইফতার করে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। রাত থেকেই পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

আরও পড়ুন: ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকার একটি ধানক্ষেতে আব্দুল আউয়ালের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল আউয়ালের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তৎপর হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা