সংগৃহীত ছবি
সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে 

জেলা প্রতিনিধি: দৌলতদিয়া ফেরি ঘাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে শাহীন শেখকে (৩২) নামের ট্রাকচালক আহত হয়েছে। এ ঘটনায় আহত ট্রাকচালকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ২০

বৃহস্পতিবার (১৪ মার্চ) দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে পাটুরিয়া থেকে ছেড়ে আসা এনায়েতপুরি ফেরি থেকে প্রাণ কোম্পানির একটি ট্রাক উপরে উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। পরে চালক সাঁতরে উপরে উঠলে তাকে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ট্রাকটি ভেসে প্রায় ১ কিলোমিটার দূরে চলে গেছে।

আরও পড়ুন: ফার্নিচার পল্লীতে আগুন

দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, সকাল ১০টার দিকে ৭ নম্বর ফেরিঘাট থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে গেছে। আহত চালককে উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী জাহাজকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা