সংগৃহীত
সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: নাটোর জেলার বড়াইগ্রামে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় জাহিদ আলী (২৭) নামের ১ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রাণ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত জাহিদ কুমিল্লার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসীম উদ্দিনের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

একটি ট্রাকের চালক জুয়েল আলী জানান, চট্টগ্রাম থেকে খেজুর বোঝাই ট্রাক নিয়ে রাজশাহী যাবার সময় আগ্রাণ এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনের চাকা বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে যায়। তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করতে না পারায় ওই ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জাহিদ আলী নিহত হন।

আরও পড়ুন: নাবিকরা নিরাপদে আছে

বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেছেন, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্য ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক আরেকটি ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা