সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় নারীসহ নিহত ৩

জেলা প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় অটোভ্যানের ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : হেরোইনসহ বাবা-ছেলে আটক

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হোসনে আরা বেগম (৪৫), ইমরান (২২) ও রাব্বী (১৮)। ইমরান ও রাব্বী দুই ভাই বলে জানা গেছে। নিহত সবাই সুকাশ ইউনিয়নের বনকুড়াইল গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন : মেডিকেল শিক্ষকের ৫ দিনের রিমান্ড

স্থানীয়রা জানায়, অটোভ্যানেযোগে তিনজন বামিহাল যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর আঞ্চলিক সড়কে একটি দ্রুতগামীর ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। অটোভ্যানচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্থানীয়রা চালক ও হেলপারসহ ট্রাকটি জব্দ করেন। পরে তাদের ধরে পুলিশে সোপর্দ করা হয়।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আমরা নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছি। ঘণ্টাখানেক পর বিস্তারিত জানাতে পারব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা