সংগৃহীত ছবি
সারাদেশ

শিশুক ধর্ষণ, আটক ৪

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে ৬ বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে।

আরও পড়ুন: প্রাইভেটকার চাপায় নিহত ২

শনিবার (৯ মার্চ) সুনামগঞ্জ পৌর শহরের নবী নগর এলাকায় বিকেলে এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় গতকাল।

অভিযুক্ত যুবক আলা উদ্দিন (২০) পলাতক রয়েছেন।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মা অন্যের বাসায় কাজে ও বাবা ভ্যান নিয়ে বাজারে গিয়েছিলেন। নিজ বাড়ির পাশে উঠানে খেলা করছিল ছোট্ট শিশুটি। এ সময় আলা উদ্দিন চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বিষয়টি বুঝতে পারে।

আরও পড়ুন: ৫ একর ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা

শিশুটির ভ্যানচালক বাবা জানান, আমি ভ্যানগাড়ি চালাই। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। সন্ধ্যায় বাসায় গিয়ে শুনি আমার মেয়েকে ধর্ষণ করেছে। পরে মেয়েকে নিয়ে মেডিকেলে যাই। সকালে থানায় এসেছি। ওর সর্বোচ্চ শাস্তি চাই আমি।

জেলা মহিলা পরিষদের সভাপতি জানান, ঘরের ভেতরেও আমাদের কন্যা শিশুরা নিরাপদ নয়। কন্যা শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এফআইআরের মাধ্যমে দ্রুত আসামির গ্রেপ্তারের জোর দাবি জানাই।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, এই সংবাদটি পাওয়ার পর মামলা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তকে ধরতে আমাদের অভিযান চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা