ছবি-সংগৃহীত
সারাদেশ

হেরোইনসহ বাবা-ছেলে আটক

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৫০০ গ্রাম হেরোইনসহ বাবা ও ছেলেকে আটক করেছে। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

আরও পড়ুন: দেশের প্রয়োজনে সব করেছেন বঙ্গবন্ধু

সোমবার (১১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার (১০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকার সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক থেকে মাদকসহ আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন- গোদাগাড়ী থানার ভাটোপাড়া ইউনিয়নের সাহাব্দিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৩) ও তার ছেলে মো. মমিনুল ইসলাম (২৭)।

আরও পড়ুন: সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি

সিরাজগঞ্জ জেলা গায়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন জানান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডলের তথ্য ও দিক নির্দেশনার ভিত্তিতে গত রোববার (১০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের ওপর এক মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। এই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় রফিকুল ও মমিনুলকে আটক করা হয়েছে। তাদের শরীর তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক রফিকুল ইসলাম ও মমিনুল ইসলামের নামে একটি করে মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। মামলা দায়েরের পর তাদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা প্রকিয়াধীন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা